আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৬, ২০২০, ৫:৪৮ অপরাহ্ণ




ইতালিতে হাঁচি দিতে দিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

বাহাদুর ডেস্ক :

কর্মস্থল থেকে বাসায় ফিরে বসা অবস্থায় হাঁচি দিতে থাকেন বাংলাদেশি প্রবাসী। এরইমধ্যে গুরুতর অসুস্থ হয়ে মুহূর্তেই মৃত্যু হয় তার।

ঘটনাটি ঘটেছে ইতালির জেনেভা শহরে রোববার স্থানীয় সময় রাত ১১টায়। অজ্ঞাত কারণে হঠাৎ মারা যাওয়া ওই বাংলাদেশি নাগরিকের নাম – সেন্টু খলিফা। তার বয়স আনুমানিক ২৫ বছর। তিনি শরীয়তপুর জেলার ভুমখারা গ্রামের শাহজাহান খলিফার ছেলে।

এ বিষয়ে সেন্টুর বন্ধু সেলিম দেয়ান বলেন, ‘আমি প্রতি সপ্তাহে তার দোকানে আসা-যাওয়া করতাম। রোববার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরেন সেন্টু। এরপর বসা অবস্থায় হাঁচি দেয়ার সঙ্গে সঙ্গে তিনি গুরুতর অসুস্থ পড়েন। এরপর তাৎক্ষণিক পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে পরীক্ষা করে দেখেন তিনি মারা গেছেন।’

জানা গেছে, কীভাবে সেন্টুর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছেন জেনেভার চিকিৎসকরা।

এ বিষয়ে সেলিম বলেন, ‘সেন্টুর শ্বাসকষ্ট আগে থেকেই ছিল। তার মৃত্যুর লক্ষণ অনেকটা করোনাভাইরাসে আক্রান্তের মতো। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত নই আমরা। তার মৃত্যু রহস্য জানতে মরদেহ হাসপাতালে নিয়ে গেছেন স্বাস্থ্যকর্মীরা।’

সেন্টু দীর্ঘ নয় বছর ধরে ইতালিতে বসবাস করছেন। তার অকাল মৃত্যুতে ইতালি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১