আজ বৃহস্পতিবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৩, ২০২৩, ৮:০৯ অপরাহ্ণ




গৌরীপুরে নতুন শিক্ষকদের প্রথমদিন কাটলো ‘গাছতলায়’!

ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২৩ জানুয়ারি/২০২৩) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধিনে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে নবযোগদানকৃত শিক্ষকদের প্রথমদিন কাটলো উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা পরিষদ চত্বরের আ¤্রকাননে!

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টার মধ্যে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদানের আদেশপ্রাপ্ত ৭৮জন ও রাজস্বখাতে সহকারী শিক্ষক হিসাবে যোগদানের জন্য ১২জন শিক্ষক ও তাদের স্বজনরা উপস্থিত হন। নতুন ফাইল হাতে শিক্ষকরা উপজেলা পর্যায়ে স্কুলওয়ারি শূন্যপদে যোগদানের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। এ সময় ক্ষুব্দ অভিভাবক আলী আমজাত বলেন, ভাগ্নিকে নিয়ে আসছি। এই আদেশ আসবে আসবে বলে, সকাল থেকে শুনছি, এখন বিকাল গড়িয়ে এলো, তারপরেও জেলা শিক্ষা অফিস থেকে স্কুলওয়ারি যোগদানের আদেশ আসেনি। এ প্রসঙ্গে নবযোগকারী শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, সারা জীবন শুনেছি ভবন না থাকলে ছাত্ররা গাছতলায় পড়ে। এবার আমরা গাছতলায় অপেক্ষার প্রহর গুনেছি। তাদের মধ্যে অনেকেই আদেশ এনে আগে যোগদান করবে এই প্রতিযোগিতা ও মনোভাসনা থাকায় দুপুরে খেতেও যায়নি বলে নিশ্চিত করেন আরেক অভিভাবক আজিজুল হক।

এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বিকাল ৩টা ১৮মিনিটে জানান, আমরাও অফিস আদেশের জন্য অপেক্ষায় আছি আর তারা তো গতকাল রোববার জেলায় যোগদান করেছে। সমস্যা নেই; আদেশ আসলেই যোগদান নিয়ে নিব। এ দিকে সোমবার ৩টা ২০মিনিটে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিউল হককে মুঠোফোনে এ প্রতিনিধি শিক্ষকদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তখন তিনি বলেন, আমি এখনি আদেশ পাঠিয়ে দিচ্ছি। এরপরে উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বিকাল ৩টা ৫৫মিনিটে নিশ্চিত করেন, স্কুলওয়ারী শিক্ষকদের যোগদানের আদেশ চলে আসছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১