আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৮, ২০২৩, ১০:৫১ অপরাহ্ণ




প্রয়োজনে আসন বাড়িয়ে বঞ্চিত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে: জবি উপাচার্য

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ষষ্ঠ মেধাতালিকার পরে অধিকার বঞ্চিত সকল শিক্ষার্থী তাদের নম্বর অনুযায়ী প্রাপ্য অধিকার পাবে। আগামীকাল থেকে এ বিশেষ প্রক্রিয়া চালু হবে। প্রয়োজনে আসন বাড়িয়ে বঞ্চিত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। রোববার গুচ্ছ কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক  এ তথ্য জানান।

উপাচার্য বলেন, শিক্ষার্থীরা ভাবছে তারা হয়তো সাবজেক্ট পাবে না, কিন্তু এটা ভুল। আমরা এ যাবৎকালীন পর্যন্ত বিশেষ প্রক্রিয়া চালু করিনি। যে কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাতালিকা বাড়লেও অনেকের সাবজেক্টে পরিবর্তন হয়নি। বাদ পড়া শিক্ষার্থীদের তালিকা তৈরি হয়েছে। আগামীকাল থেকে প্রাপ্ত নম্বর অনুযায়ী তাদের প্রাপ্য সাবজেক্ট দেওয়া হবে।

তিনি আরও বলেন, সপ্তম মেরিটে শিক্ষার্থীরা ভর্তি হওয়াতে তাদের মেরিট বাতিল করা হয় নি। বঞ্চিত শিক্ষার্থীদের রেজাল্ট অনুযায়ী প্রাপ্য সাবজেক্ট বুঝিয়ে দিতে যদি কোন বিশ্ববিদ্যালয়ে দুই চারটা আসন বাড়ানো লাগে সেই পদক্ষেপও নেওয়া হবে। এতে কেউ বাদ পড়বে না।

এর আগে ১৯ ডিসেম্বর গুচ্ছ কমিটি এক বিজ্ঞপ্তিতে সপ্তম মেধাতালিকা থেকে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে শিক্ষার্থীরা আদালতে স্মরনাপন্ন হলে মাইগ্রেশন চালুসহ বঞ্চিত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেয় গুচ্ছ কমিটি।

এদিকে আগামী ২২ জানুয়ারি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। সপ্তম মেধাতালিকা থেকে ভর্তি শেষ হলেও এখনও বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে ৩৫২ আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ৩৪১টি, ‘বি’ ইউনিটে (মানবিক) চারটি এবং ‘সি’ ইউনিটে (ব্যবসা) সাতটি আসন ফাঁকা রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১