আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৪, ২০২৩, ৪:৪৮ অপরাহ্ণ




ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 ৪ঠা জানুয়ারি বুধবার ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর। ১৯৪৮ সালে ৪ঠা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখা জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র্যালী, কেক কাটা,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । দিবসটি উদযাপন উপলক্ষে পার্টি অফিস চত্বরে সকাল সাড়ে ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ১১ টায় একটি আনন্দ র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল খালেক বসুনিয়া, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলনসহ আর অনেকে‌।এসময় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকলের উপস্থিতিতে মুখরিত ছিল ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঁঙ্গন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১