আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৪, ২০২০, ১:৫০ অপরাহ্ণ




করোনা : যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা

বাহাদুর ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে করোনা মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলার সহায়তা তহবিলের ঘোষণা দেন তিনি।

শুক্রবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ফেডারেল সরকারের পূর্ণ ক্ষমতা প্রকাশের জন্য, আমি সরকারিভাবে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করছি। সেইসঙ্গে তিনি বলেন, করোনার মোকাবিলা করতে ৫০ বিলিয়ন ডলার বিশাল অংকের টাকা।

ট্রাম্প বলেন, আগামী ৮ সপ্তাহ ক্রিটিকাল, আমরা শিখতে পারি এবং এই ভাইরাসকে কোণঠাসা করবো। সেইসঙ্গে ট্রাম্প দেশটির প্রত্যেকটি হাসপাতালকে জরুরি প্রস্তুতি পরিকল্পনা নেয়ার আহ্বান জানান।

করোনায় যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছে। এতে মারা গেছেন ৪১ জন। দেশটির ৩৫ টির বেশি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের বিস্তার শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ১২৫ টির বেশি দেশে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি মানুষের।

এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কোভিড-১৯ এর বিস্তারকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১