আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রনবীর রায় রাজ || জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম৷
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৩, ২০২২, ৯:২১ অপরাহ্ণ




কুড়িগ্রামে শব্দ দূষণকারী পরিবহনের বিরুদ্ধে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের অভিযানে দন্ড প্রদান

পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের এক অভিযানে মান মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ও যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৫ টি পরিবহন কে দন্ড প্রদান ও ৯ টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর), পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী সংলগ্ন রংপুর -কুড়িগ্রাম মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা -২০০৬ ও সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় মান মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ও যান-বাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৫ টি পরিবহনকে মোট ৯ শত টাকার দন্ড প্রদান পূর্বক আদায় করা হয় এবং একই সাথে ৯ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এসময় অহেতুক হর্ণ বাজানো বা উচ্চ শব্দ তৈরি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ঠদের মাঝে সচেতনতামূলক প্রচারনা চালানো এবং যান- বাহনে শব্দদূষণ বিরোধী বিভিন্ন স্টিকার সংযুক্ত করা হয়।

ভ্রাম্যমান আদালতে এ সময় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম। কুড়িগ্রাম জেলা পুলিশের একটি দল এসময় ভ্রাম্যমান আদালতের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০