আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
রনবীর রায় রাজ || জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম৷
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৯, ২০২২, ৫:৩৭ অপরাহ্ণ




কুড়িগ্রামে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলা সদর ইউনিয়নের রতনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রতনপুর গ্রামের রাশেদা বেগম (৩২) ও খাটিয়ামারী গ্রামের জাহার আলী (৩৮)। তারা সম্পর্কে বেয়াই-বেয়াইন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. এনামুল হক ও সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার দিনগত রাতে রতনপুর গ্রামে রাশেদা বেগমের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালান। এ সময় রাশেদা বেগমের রান্না ঘরের পরিত্যক্ত চুলার নিচে বিশেষ কায়দায় রাখা এক হাজার পিস ও জাহার আলী ফকিরের শরীরে পরিহিত জ্যাকেটের পকেট ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রহুল আমীন। তিনি বলেন, ওই মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। পরবর্তীতে রৌমারী থানা পুলিশ কৌশলে ৮ হাজার পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১