আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রনবীর রায় রাজ || জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম৷
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৭, ২০২২, ৮:৫৭ অপরাহ্ণ




ফুলবাড়ীতে মাদক বাল্যবিবাহ প্রতিরোধে শপথ গ্রহণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃহস্পতিবার (১৭) নভেম্বর সকাল ১১ টায় নাওডাঙ্গা উচ্চ বিদ‍্যালয় ও কলেজ মাঠে সিনিয়র প্রভাষক আতাউর রহমান তাজুলের সঞ্চালনায় ও ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর-রশিদ হারুনের সভাপতিত্বে “হাছেন আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশন (HWF)” ও নাওডাঙ্গা উচ্চ বিদ‍্যালয় ও কলেজের আয়োজনে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা, শপথ পাঠ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বাল্যবিবাহের হার কমিয়ে আনা এবং মাদক সেবন, গ্রহণ, চোরাচালান কারবারি বন্ধ করার লক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানে শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ কুইজের অংশগ্রহণকারী যষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কুইজের সার্টিফিকেট প্রদান করেন৷

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাছেন আলী ও নাওডাঙ্গা উচ্চ বিদ‍্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর-রশিদ হারুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ বক্তব্য রাখেন, নাওডাঙ্গা উচ্চ বিদ‍্যালয় ও কলেজের অধ‍‍্যক্ষ‍ আব্দুল হানিফ, সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, “হাছেন আলী ওয়েলফেয়ার (HWF)” ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম৷

আলোচনা সভায় বক্তারা বলেন, এভাবে বিভিন্ন জায়গায় কার্যক্রম চালিয়ে গেলে বাল্যবিবাহ, মাদকদ্রব্য নিয়োন্ত্রণ ও সামাজিক অপকর্ম গুলো কমবে। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ, ছাত্রছাত্রীসহ নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ সহ সম্মানিত ব‍্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০