আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩, ২০২২, ৭:১৬ অপরাহ্ণ




গৌরীপুরে বিষমুক্ত সবজি উৎপাদনে শত কৃষকের অঙ্গিকার

ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৩ অক্টোবর/২০২২) এ্যাডরা বাংলাদেশ কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের উদ্যোগে বীজ উৎপাদন, বাছাই ও সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ৩টি ব্যাচের একশত কৃষক এ সময় ‘রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত সবজি’ উৎপাদনের অঙ্গিকার করেন।

এ্যাডরা বাংলাদেশের পূর্ব দাপুনিয়া প্রকল্প অফিসে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার। সঞ্চালনা করেন সংগঠনের সুপারভাইজার মো. এনামুল হক। বক্তব্য রাখেন এ্যাডরা বাংলাদেশ কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার বাবুল সি গোমেজ, প্রশিক্ষক নাসরিন আক্তার, কৃষক চুড়ালীর মো. হেলাল উদ্দিন, হাবিবুল্লাহ, আব্দুর রাজ্জাক, মাসুদ মিয়া, মো. আজিজুল হক, মরিচালীর আব্দুর রশিদ, নুরুল ইসলাম, ভবানীপুর মো. শহিদ মিয়া, পাছারের মনিরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাসান মারুফ বলেন, পুষ্টি সমৃদ্ধ ও নিরাপদ খাবার উৎপাদনে সার ও বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। অপরিপক্ক ফসল সংগ্রহ করা যাবে না। কোনো ফল যেন কৃত্রিমভাবে পাকানো না হয়।

উপজেলা কৃষি অফিসার বলেন, ভালো ফলনের পূর্ব শর্ত হলো ভালো বীজ। এজন্য সকলের উচিত ভালো বীজ উৎপাদন, বাছাই ও সংরক্ষণ সম্পর্কে সকলের স্পষ্ট ধারণা থাকা। মোঃ এনামুল হক জানান, তিনটি ব্যাচে ১০টি ইউনিয়নের ১০০ জন কৃষক তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন। কৃষক মাসুদ মিয়া জানান, অতিরিক্ত রাসায়নিক সার জমি নষ্ট করে, মানুষের জীবন ধ্বংস করে এবং বিষ পরিবেশ ও জীবনের মরণ ডেকে আনে, তাই আজ থেকে আমরা কৃষি ফসল উৎপাদনে এসব ব্যবহার করবো না।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১