আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৪, ২০২২, ৭:০২ অপরাহ্ণ




বাফুফে থেকে আইফোন পেলেন সানজিদা

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতে রাজসিক প্রত্যাবর্তন ঘটে বাংলাদেশ নারী ফুটবল দলের। বুধবার দেশে ফিরলে বিমানবন্দর থেকে বাফুফে পর্যন্ত ছাদখোলা বাসে পুরো শহর প্রদক্ষিণ করেন সাফজয়ী চ্যাম্পিয়নরা। তবে এর মধ্যেই বিমানবন্দরে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। কৃষ্ণাদের লাগেজ ভেঙে ডলার, টাকা ও উপহারসামগ্রী চুরির ঘটনা ঘটে।

যদিও বাফুফের অভিযোগের পর এ ঘটনার সত্যতা পায়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের সিসিটিভি ফুটেজেও ধরা পড়েনি চুরির কোনো ঘটনা।

এর আগে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছিলেন, চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়া না গেলে বাফুফে থেকে আমরা এটার ক্ষতিপূরণ দেবো।

কথা রাখলো বাফুফে, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে তিন খেলোয়াড় সানজিদা, কৃষ্ণা ও সামসুন্নাহারকে ক্ষতিপূরণ তুলে দেন মাহফুজা আক্তার কিরণ।

সানজিদার স্বপ্ন পূরণ করতে বাফুফে থেকে তাকে আইফোন দেওয়া হয়েছে। ৫০০ ডলার হারিয়ে কৃষ্ণা রানী সরকার পেয়েছে দেড় লক্ষ টাকা। ৪০০ ডলার হারিয়ে শামসুন্নাহার পেয়েছে ১ লক্ষ টাকা।

এর আগে মঙ্গলবার দুপুরে কাঠমান্ডু থেকে ঢাকা পৌঁছানোর পর রাতে দুই ফুটবলার কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার আবিস্কার করেন, তাদের লাগেজ কাটা হয়েছে। কৃষ্ণার লাগেজে ৯০০ ইউএস ডলার (যার মধ্যে সানজিদা আক্তারের ৪০০ ডলার ছিল) আর ৫০ হাজার টাকা ছিল। শামসুন্নাহারের লাগেজ কেটে নিয়ে যাওয়া হয়েছে ৪০০ ইউএস ডলার।

কঠোর পরিশ্রম এবং ফুটবল খেলে যেটুকু উপার্জন করেছেন, তা দিয়ে একটা আইফোন কেনার স্বপ্ন ছিল সানজিদার। কিন্তু ছাদ খোলা বাসে চড়ার স্বপ্নপূরণের দিনেই ভেঙে গিয়েছিল তার আইফোন কেনার স্বপ্ন। বৃহস্পতিবার সমকাল কার্যালয়ে এসে সানজিদা জানিয়েছেন, ‘স্বপ্ন ছিল আমি একটা আইফোন কিনব। কৃষ্ণারা যে ডলার হারাইছে সেখানে আমারও ডলার ছিল। আমারও কিছু টাকা ছিল। একসঙ্গে দু’জনের টাকা ছিল। ভাবছিলাম প্রাইজমানির টাকাগুলো জমিয়ে একটা আইফোন কিনব। তো স্বপ্নটা আর পূরণ হলো না। টাকা তো আমার চুরি হয়ে গেছে এয়ারপোর্ট থেকে।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১