আজ রবিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৯, ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ণ




শিশু সায়মাকে ধর্ষণ ও হত্যার দায়ে ধর্ষক হারুনের ফাঁসি

বাহাদুর ডেস্ক :

রাজধানীর ওয়ারীর বনগ্রামে ৬ বছরের শিশু সামিয়া আরফিন সায়মাকে ধর্ষণের পর হত্যার দায়ে হারুন-অর-রশীদের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আবদুল হান্নান সোমবার এ রায় দেন। হারুন ছিলেন এ মামলার একমাত্র আসামি।

এর আগে বৃহস্পতিবার মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। ওই দিন বিচারক কাজী আবদুল হান্নান রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। ওইদিন শিশু সায়মার বাবা আবদুস সালাম আসামির দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছিলেন।

গত বছরের ৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সায়মা ঘরে ফিরে না এলে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির ৯ তলার উত্তর পাশের ফ্ল্যাটের চিকেন রুমের সিন্কয়ের নিচে গলায় শক্ত করে পাটের রশি দিয়ে প্যাঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর সংবাদ দিলে পুলিশ এসে সায়মার লাশ সিনকের নিচ থেকে বের করে।

এ ঘটনায় পরদিন শিশুটির বাবা আবদুস সালাম বাদী হয়ে রাজধানীর ওয়ারী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার দু’দিন পর গত বছরের ৮ জুলাই গ্রেফতার হয়ে আসামি হারুন আদালত দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে গত বছরের ৩০ অক্টোবর ডিবির পুলিশ পরিদর্শক মো. আরজুন একমাত্র আসামি হারুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১