আজ শনিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৫, ২০২২, ৯:০২ অপরাহ্ণ




এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর, পরীক্ষা ২ ঘণ্টা

সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরীক্ষা উপলক্ষে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট ২০ দিন দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘গত বছরের তুলনায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে পরীক্ষার কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।’

এর কারণ হিসেবে তিনি বলেন, ‘আমাদের প্রত্যেক পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী একটা বড় সংখ্যায় থাকে। গত বছর আমরা সংক্ষিপ্ত সিলেবাসে মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা নিয়েছি। তাতে পাসের হারও অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি ছিল। সে কারণে এবার অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা একেবারেই কম। সে কারণে মোট পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।’

এসএসসি পরীক্ষা চলাকালীন কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা ও পালন না করার আহ্বানও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষার সময়ে রাজনৈতিক কর্মসূচি পালন করলে সেটি পরীক্ষার্থীদের ব্যাঘাত ঘটাবে। সেটি থেকে সব রাজনৈতিক ব্যক্তিদের বিরত থাকতে হবে। আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। শিক্ষার্থীদের চাইতে রাজনীতি বড় নয়।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘গণতান্ত্রিক সমাজ চাইলে, সচেতন মানুষ চাইলে, দায়িত্বশীল সুনাগরিক-বিশ্ব নাগরিক গড়তে চাইলে, রাজনৈতিক সচেতনতার কোনো বিকল্প নেই। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় রাজনীতি থাকবে কি থাকবে না, তা সেই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সঙ্গে মিলে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু কোনো স্বাভাবিক-সুস্থ প্রক্রিয়াকে নিষিদ্ধ করলে সেটির ফলাফলও আবার ভালো হয় না। সেগুলোও বিবেচনায় নেওয়া উচিত।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন।

এবার সারাদেশে মোট পরীক্ষা কেন্দ্র ৩ হাজার ৭৯০টি। গত বছর ছিল ৩ হাজার ৬৭৯টি। সে হিসেবে মোট কেন্দ্র বেড়েছে ১১১টি। এ বছর মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ৫৯১টি। গত বছর ছিল ২৯ হাজার ৩৫টি। সে হিসেবে মোট প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১