আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রনবীর রায় রাজ || জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম৷
  • প্রকাশিত সময় : আগস্ট, ১২, ২০২২, ৪:১৯ অপরাহ্ণ




উলিপুর উপজেলায় ৯ জুয়াড়িসহ পুলিশের হাতে আটক-১১

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ৯ জুয়ারু ও ২ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ প্রশাসন।১০ আগস্ট বুধবার গভীর রাতে এসআই মোঃ মশিউর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুমের পশ্চিম দুয়ারী চৌচালা টিনের ঘরে জুয়া খেলা অবস্থায় হোকডাঙ্গা মন্ডলপাড়া গ্রামের মৃত মোসলেম আলী শাহ্ ফকিরের পুত্র মোঃ আব্দুল কাইয়ুম ফকির(৫৫), হোকডাঙ্গা চেয়ারম্যানপাড়া গ্রামের বাসিন্দা সামছুল হকের পুত্র মোঃ আবু রায়হান (৩৮), রামপ্রসাদ মতিউল্লাহ পাড়া গ্রামের বাসিন্দা হোসেন আলীর পুত্র মোঃ আবুল কাশেম(৫০), খয়বর আলীর পুত্র মোঃ রফিকুল ইসলাম(৫২), হোকডাঙ্গা কুমারপাড়া গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের পুত্র মোঃ আবু তালহা(২২) ও হোকডাঙ্গা ফকিরপাড়া গ্রামের বাসিন্দা আশরাফ আলীর পুত্র মোঃ মতিয়ার রহমান(৩৫)কে আটক করা হয়। অপর এক অভিযানে বুড়িবুড়ি ইউনিয়নের আঠারো পাইকা দাসপাড়া গ্রামের বাসিন্দা সানটু দাসের পূর্ব দুয়ারী চৌচালা টিনের শয়ন ঘরে জুয়া খেলা অবস্থায় ওই এলাকার বাচ্চু চন্দ্র দাসের পুত্র সানটু চন্দ্র দাস(৩৫), আব্দুল জলিলের পুত্র মন্জুরুল হক(৩২) ও মৃত হানিফ আলীর পুত্র রবিউল ইসলাম(৩৫)কে আটক করে পুলিশ। অপরদিকে দূর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার থেকে ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ বেলাল হোসেন ও মুসলিমপাড়া বোতলা এলাকার জুলফিকার আলীকে নিজ নিজ বাড়ী থেকে আটক করা হয়।

১১ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০