আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
রনবীর রায় রাজ || ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : আগস্ট, ১২, ২০২২, ৪:১৩ অপরাহ্ণ




ফুলবাড়িতে এক শিক্ষিকাকে জুতাপেটা করার অভিযোগ আরেক শিক্ষিকা

ক্লাসের অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়িতে স্কুলে ক্লাস নেওয়াকে কেন্দ্র করে সহকর্মী শিক্ষিকাকে জুতাপেটা করেন আরেক শিক্ষিকা। এ ঘটনায় ওই স্কুলসহ ওই এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে,এ ঘটনাটি ঘটেছে উপজেলার বড়লই মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ভুক্তভোগী আহত ওই শিক্ষিকা উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সুষ্ঠু তদন্ত চেয়ে লিখিত আবেদন করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, বড়লই মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ জন শিক্ষক কর্মরত রয়েছে। তার মধ্যে প্রধান শিক্ষক বাদে ৪ জন নারী সহকারী শিক্ষক রয়েছেন সেখানে। বিদ্যালয়ের রুটিন অনুযায়ী ক্লাস নিয়মিত চলে আসছিল। ১০ আগস্ট বুধবার স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষিত মাছুমা খাতুনের সাথে অপর শিক্ষিকা মিলা খাতুনের বাকবিতণ্ডার হয়। এক পর্যায় দুইজনের মধ্যে চুলটানা হেচড়া ও মারপিটের ঘটনা ঘটে। অফিস কক্ষে আবারো ক্ষিপ্ত হয়ে সহকারী শিক্ষকা মিলি খাতুন জুতা দিয়ে সহকর্মী শিক্ষিকা মাছুমা খাতুনের শরীরের এলোপাতাড়ি মারপিট করেন।

মিলি খাতুনের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্বামী মুকুল মিয়ার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান নিজেরদের মধ্যে কথাকাটাকাটি হয়েছে । আমরা অভিভাবকদের সাথে বসে মীমাংসা করার চেষ্টা করছি।

বড়লই মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বকুল বলেন ভুল বুঝাবুঝির কারণে অনাঙ্কাক্ষিত ঘটনাটি ঘটে । বিষয়টি মীমাংসার প্রক্রিয়া চলছে।

ফুলবাড়ী উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, সহকারী শিক্ষিকা মাছুমা খাতুন লিখিত আবেদন করেছেন । এ বিষয়ে তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১