আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
রনবীর রায় রাজ || জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম৷
  • প্রকাশিত সময় : আগস্ট, ৮, ২০২২, ৩:১৯ অপরাহ্ণ




মাপে কম! কুড়িগ্রামে এক পেট্রোল পাম্পকে জরিমানা

কুড়িগ্রাম সদরে তেলের পরিমাপে কারচুপি করায় সোনামণি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

৭ আগস্ট (রবিবার) দুপুরের দিকে ওই পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এ দন্ডাদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে সোনামণি ফিলিং স্টেশনে অভিযান চালাই। অভিযানকালে সোনামণি ফিলিং স্টেশনে পরিমাপে কারচুপি পাওয়া যায়। প্রতি ৫ লিটারে ২৬০ মিলিলিটার করে কম পেট্রোল দিচ্ছিল পাম্পটি। পরিমাপে কারচুপির অপরাধে পাম্পের মালিক আবুল কালাম আজাদকে প্রশাসনিক ব্যবস্থায় ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

তিনি আরো বলেন, এসময় কুড়িগ্রামের আরও কয়েকটি পাম্পে অভিযান পরিচালনা করে তেলের পরিমাপ সঠিক পাওয়া গেয়েছে।

এ অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক মোঃ নাসির উদ্দীন ও সদর থানা পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১