আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৭, ২০২০, ১:২২ অপরাহ্ণ




‘রাতের ভোটের রাজনীতিক হিসেবে মাশরাফি মানুষকে কষ্ট দিয়েছেন’

বাহাদুর ডেস্ক :

ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি অধিনায়ক থাকা অবস্থায়ই সংসদ সদস্য হয়ে রাজনীতির প্রাঙ্গণে প্রবেশ করেছেন।

শনিবার এই খেলোয়াড়কে নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

মাশরাফিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, জীবনে একটা দুটো ভুল সব অর্জনকে ম্লান করতে পারে না। রাতের ভোটের রাজনীতিক হিসেবে মাশরাফি মানুষকে যতটা কষ্ট দিয়েছেন, ক্রিকেটার হিসেবে আনন্দ দিয়েছেন তার চেয়ে অনেক অনেক বেশি। দেশকে করেছেন গৌরবান্বিত অজস্র বার।

ঢাবি অধ্যাপক বলেন, কেমন করে ভুলি তার সে গর্জন ‘ধরায় দেবানি’! ওয়েষ্ট ইন্ডিজে অধিনায়কত্ব বদলির সময় সাকিবের প্রতি মহত্ব। অজস্র বিজয়ে জীবনপন যুদ্ধ। আর অনেক বছরের সুনিপুন অধিনায়কত্ব।

‘বিদায়কালে অধিনায়ক মাশরাফির জন্য ভালোবাসা, কৃতজ্ঞতা।’

প্রসঙ্গত মাশরাফির এমপি হওয়ার নির্বাচন নিয়ে বিতর্ক ও অভিযোগ রয়েছে। এমনকি তার নিজের আসনেও। মাশরাফি তার আসনের একটি কেন্দ্রে একাই সব ভোট পেয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তথ্য বেশ চাউর হয়েছিল। বিএনপি, জাতীয় পার্টিসহ সবাই সেই কেন্দ্রে শূন্য ভোট পেয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১