আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
রনবীর রায় রাজ || জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম৷
  • প্রকাশিত সময় : জুলাই, ৩০, ২০২২, ৪:৩৮ অপরাহ্ণ




ফুলবাড়ীতে রাজ্জাক হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটো চালক আব্দুর রাজ্জাককে গলা কেটে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় ফুলবাড়ী উপজেলা সদরের জিরো পয়েন্টে উপজেলা অটো শ্রমিক সমিতি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে অটো শ্রমিক সমিতির সদস্যবৃন্দ, হত্যাকান্ডের শিকার আব্দুর রাজ্জাকের পরিবারের লোকজন সহ এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলার খড়িবাড়ি বাজারে রাজ্জাকের হত্যার সাথে জড়িত আসামিদের ফাঁসির দাবিতে মিছিল করে এলাকাবাসী।

উল্লেখ্য, গত ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টায় আব্দুর রাজ্জাককে গলা কেটে হত্যা করে আসামীরা।পরে তার লাশ ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি গ্ৰামের পাট ক্ষেতে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা পাট খেতে লাশ দেখে পুলিশে খবর দেয়। নিহত আব্দুর রাজ্জাক (৩৪) উপজেলার নওদাবস গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

গত ১৩ জুলাই অটো চালক আব্দুর রাজ্জাক হত্যায় জড়িত তার ২ বন্ধুকে গ্ৰেপ্তার করে পুলিশ। এরা হলেন, উপজেলার আটিয়াবাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুর রশিদ রোকন ও মৃত সোলদার আলীর ছেলে মমিনুল হক মিজান। আব্দুর রশিদ রোকনকে উপজেলার আটিয়াবাড়ী গ্রামের তার বাড়ি সংলগ্ন অটোমোবাইল দোকান থেকে এবং মমিনুল হক মিজানকে তার শ্বশুর বাড়ি নজর মামুদ থেকে গ্ৰেপ্তার করে আদালতে প্রেরণ করে ফুলবাড়ী থানা পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১