আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৫, ২০২০, ৮:১৩ অপরাহ্ণ




গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে ভাতা কার্ড প্রদান

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনার নিহত চার পরিবারকে বৃহস্পতিবার (০৫মার্চ/২০২০) বিধবা ভাতা ও প্রতিবন্ধীর কার্ড প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর।

উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে উপজেলা সমাজসেবা অধিদপ্তর নিহতদের পরিবারের মাঝে এ ভাতার কার্ড প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ইসতিয়াক আহাম্মেদ, যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, ভাংনামারী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুন নূর খোকা প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিবন্ধী মোছাঃ সুইটি আক্তারকে প্রতিবন্ধী কার্ড, মৃত আবেদ আলীর স্ত্রী মোছা: জমিলা খাতুন, মৃত লাল মিয়ার স্ত্রী মোছাঃ জুলেখা খাতুনকে বিধবা ভাতা কার্ড প্রদান করেন। উল্লেখ্য যে, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করতে আসার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ২৯ জানুয়ারি গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় রাবেয়া খাতুন (৬৮), রাবেয়া খাতুনের ছেলে গৌরীপুর উপজেলার কাশিয়ারচরের লাল মিয়া (৪৯), লাল মিয়ার চাচী সাহারা বানু (৭০) ও ময়মনসিংহের সুতিরপাড় এলাকার অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৫০) নিহত হন ও দুইজন আহত হন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১