আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জুলাই, ১৬, ২০২২, ৯:০২ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৯

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীরসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে এসআই উজ্জল সাহার নেতৃত্বে একটি টীম নগরীর পুরোহিতপাড়া থেকে মাদক ব্যবসায়ী শুভ ও শিমুলকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম চর ঈশ্বরদিয়া শিমুলতলী মোড় থেকে মাদক ব্যবসায়ী নাজমুল মিয়াকে ৮ পিচ ইয়াবা, এসআই আবুল কাশেমের নেতৃত্বে একটি টীম চর ঈশ্বরদিয়া এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন যৌতুক মামলার আসামী সাইদুল ইসলাম ওরফে রজনী বর্মনকে গ্রেফতার করে।

এছাড়া এসআই মাহফুজুর রহমান, মোহাম্মদ কামাল হোসেন, এসআই আরিফুল, এসআই হাবিবুর রহমান পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৫ জনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ সাজিদুল করিম, মোঃ জুয়েল, মোঃ সাকিব রায়হান পাপ্পু, মোঃ আবুল কালাম ও সাজ্জাদ ড্রাইভার। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১