আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৫, ২০২০, ১০:১৯ পূর্বাহ্ণ




আজ ময়মনসিংহ অঞ্চলের সাবেক-বর্তমান খেলোয়াড়দের মিলনমেলা গৌরীপুর ॥ মুজিববর্ষে উৎসবমুখর ক্রীড়াঙ্গন

তাসাদদুল করিম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর বর্ণিল মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে আজ বৃহস্পতিবার (৫ মার্চ/২০২০) সাবেক-বর্তমান খেলোয়াড়দের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। মুজিবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে উপজেলা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্ট ময়মনসিংহ অঞ্চলের ৬টি উপজেলা অংশ নিচ্ছে।

টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সেঁজুতি ধরের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, উদ্বোধনী পর্বে সাবেক খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবলও অনুষ্ঠিত হবে। জেলা ও জেলার সকল উপজেলার সাবেক ক্রীড়াবিদ ও খেলোয়াড়দের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের আগমনে এ দিনটি মিলনমেলায় পরিণত হবে।
এদিকে বুধবার রাতে পৌর শহরের সতিষা গ্রামে সতিষা নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সতিষা পাওয়ার হিটারকে হারিয়ে গুজিখাঁ-নওয়াগাঁও অগ্নিবীন সাহিত্য ও ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ান হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান চ্যাম্পিয়ান দলের খেলোয়াড়দের হাতে টেলিভিশন তুলে দেন। পুরস্কার বিতরণী ও ফাইনাল খেলায় বক্তব্য রাখেন সুনামগঞ্জের প্রশাসনিক অফিসার মুনতাসির হাসান পলাশ, গৌরীপুর বিআরডির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র, সাবেক কাউন্সিলার মোঃ সামছুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রাশিদ, মোঃ হাবিবুর রহমান হাবীব, মোঃ হবি মিয়া প্রমুখ।

অপরদিকে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহ¯ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ান রাজগৌরীপুর ইয়াং টাইগার্স ক্লাবকে ট্রফি তুলে দিচ্ছেন প্রধান অতিথি গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসে খান। টসে জিতে প্রথম ব্যাট করে রাজগৌরীপুর রাইডার্স। নির্ধারিত ২০অভারে ১৪৪রান সংগ্রহ করে। ১৪৫রানের টার্গেট নিয়ে তারা ২ ইউকেটে জয়লাভ করে রাজগৌরীপুর ইয়াং টাইগার্স। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজগৌরীপুর ইয়াং টাইগার্সের সাফওয়ান খান অনিক। খেলা পরিচালনা করেন শফিকুল ইসলাম জনি ও শরিফুল ইসলাম মিন্টু।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র, গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক, সহ সম্পাদক মোঃ আমিরুল মোমেনীন, উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আকরাম হাসান মাসুদ, কোষাধ্যক্ষ সাঈদ আহমেদ হারুন প্রমুখ।

রাজগৌরীপুর ইয়াং টাইগার্সের মাঠে নামে সাফওয়ান খান অনিক, আরমান হোসাইন, তৌহিদুর নূর তামিম, আশরাফুল আলম, নূর মোহাম্মদ লিজন, সামিউল আলিম সিয়াম, ইয়াসিন আরাফাত, সৈয়দ হুজ্জাতুল্লা মাহিন, মাহমুদুল হাসান মীম, সাব্বীর রাতুল, সাজোয়ান হায়দার জিদান, হানিফ। অপরদিকে রাজগৌরীপুর রাইডার্সের সিদরাতুল মোহাম্মদ রাদ, বাঁধন খান পাঠান, আদিব, রানা, রাফিম, মিলন, লিমন, শাকিল, শাওন, অভি শেখ ও শোয়েব মাঠে নামে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০