আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুন, ১২, ২০২২, ১২:৩১ অপরাহ্ণ




পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন

আগামী ২৫ জুন উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতুর। এ উপলক্ষে ২৫ জুনের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী জানান, সূচি অনুযায়ী ২৫ জুন ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন পদ্মা সেতুর উদ্বোধন হওয়ায় ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার তারিখ একদিন এগিয়ে ২৪ জুন অনুষ্ঠিত হবে।

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের দিন গোটা জাতি উৎসবে মাতবে। এজন্য ওই দিনের পরীক্ষা এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, পরীক্ষায় জালিয়াতি রোধ ও নিরাপত্তার স্বার্থে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে।

রুটিন অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৯ জুন। শেষ হবে ৬ জুলাই। সব পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

তিনি জানান, এ বছর সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী অংশ নেবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১