আজ শনিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ২, ২০২২, ৭:৪০ অপরাহ্ণ




গৌরীপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগে জালিয়াতিসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ!

ময়মনসিংহের গৌরীপুরে মোজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে নিয়োগে জালিয়াতি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও শিক্ষাবোর্ডের নির্দেশনা লঙ্ঘন করে বুধবার (১জুন/২০২২) এইচএসসির প্রাক-নির্বাচনী পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা-বিবাদের সৃষ্টি হয়। শিক্ষকদের দ্বন্দ্ব ও মামলা-মোকদ্দমার ফলে গভর্ণিং কমিটির নির্বাচন প্রক্রিয়া বর্তমানে অচল হয়ে পড়েছে। ‘সহকারী শিক্ষক’ পদে চাকুরীর আবেদন করে ‘সহকারী প্রধান শিক্ষক’ পদে যোগদানের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।
খবর পেয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায় কলেজ ক্যাম্পাসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরীক্ষা শুরুর উদ্যোগ নেন। কলেজের বাংলা বিভাগের প্রভাষক শাহ তাহমিনা ইয়াসমিন জানান, বুধবার একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বাংলা প্রথমপত্র পরীক্ষা গ্রহণ বিষয়ে তাকে কোনো অবগত করা হয়নি, লিখিত কোন নোটিশও তিনি পাননি। বাহিরের কোচিং থেকে প্রশ্ন এনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরীক্ষা নিচ্ছেন। তিনিও এসময় শিক্ষার্থীদেরকে জানান, এ প্রশ্ন তিনি করেননি! তিনি যে পাঠদান করেছেন সেই অনুযায়ী প্রশ্ন হয়নি। তার প্রশ্ন ছাড়া যেনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ না করে।

এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে দ্বন্দ্ব তৈরি হয়। শিক্ষার্থীরা শ্রেণি শিক্ষকের পক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের পক্ষ গ্রহণকে কেন্দ্র করে দ্বি-বিভক্ত হন। এ নিয়ে শিক্ষার্থীরা বাদানুবাদে জড়িয়ে যান। অনেকেই পরীক্ষা হল থেকে বেড়িয়ে আসেন। পরিস্থিতির অবনতি ঘটলে খবর পেয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায় ঘটনাস্থলে যান। সবার সঙ্গে কথা বলে পরীক্ষার হলের পরিবেশ স্বাভাবিক করেন। তবে এ কারণে পরীক্ষা প্রায় ৩০মিনিট বিলম্বে শুরু হয়।
অপরদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) এস.এম মোবাশি^র হোসেন স্বাক্ষরিত ৩মার্চের জরুরী বিজ্ঞপ্তি বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২২ এর শিক্ষার্থীদের ৮জুন পরীক্ষার ফরমপূরণ শুরুর সম্ভাব্য তারিখ ( রেজি:ধারী সকল শিক্ষার্থী ঘরে বসে অনলাইনে ফরমপূরণ করবে), ১৪ জুলাই প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ। বাংলা, ইংরেজি, গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক ৩টি বিষয় ও ঐচ্ছিক বিষয় ১টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এছাড়াও এ নোটিশে সিলেবা, পরীক্ষার সময় ও প্রশ্নের নম্বর বন্টন ও পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা প্রদান করেন।
এ প্রসঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন জানান, বাংলা বিভাগের প্রভাষককে তিনি মৌখিকভাবে এবং স্টাফদের দিয়ে ২৬ মে’র মধ্যে প্রশ্নপত্র জমা দিতে বলেছেন। প্রশ্নপত্র জমা না দেয়ায় বিকল্প প্রশ্নপত্রে পরীক্ষা নিতে বাধ্য হয়েছেন। আশপাশের সকল কলেজের এ পরীক্ষা নেয়া হয়েছে ও চলমান আছে। তাই তিনিও শুরু করেছেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, নির্ধারিত বিষয়ের শিক্ষক প্রশ্নপত্র জমা না দিলে অধ্যক্ষ পরীক্ষা কার্যক্রম চালানোর জন্য বিকল্প সিদ্ধান্ত নিতে পারেন। তবে কলেজের বিষয়গুলো নিষ্পত্তি করার উদ্যোগে নেয়া হয়েছে।

এদিকে রোববার (২৯ মে/২০২২) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে নিয়োগে জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সৈয়দ মোমিনুল হক, পৌরনীতি ও প্রশাসন বিভাগের প্রভাষক নূর মোহাম্মদ সিদ্দিকী ও বাংলা বিভাগের প্রভাষক শাহ তাহমিনা ইয়াসমিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলামের নিকট অভিযোগ দায়ের করেন। অভিযোগে কলেজের চাকুরীচ্যুত ও ৪বছর যাবৎ অনুপস্থিত মার্কেটিং বিভাগের প্রভাষক আনোয়ার হোসেনকে (বর্তমানে ফুলপুর মহিলা ডিগ্রী কলেজে কর্মরত) ও ৭বছর কলেজে অনুপস্থিত (চাকুরী থেকে অব্যাহতিপ্রাপ্ত) ৪র্থ শ্রেণির কর্মচারী জান্নাতুল ফেরদৌসকে ব্যানবেইজের অনলাইন তালিকায় কর্মরত দেখিয়েছেন। কলেজের অন্যান্য শিক্ষকদের দিয়ে প্রভাষক নুর মোহাম্মদ সিদ্দিকীর বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে এ শিক্ষককে বেতন-ভাতা বন্ধ করে দিয়েছেন। সরকারি বিধি লঙ্ঘন করে নি¤œমাধ্যমিক বিদ্যালয়ে পদবিহীন ‘সহকারী প্রধান শিক্ষক’ পদে নিয়োগ জালিয়াতি করেছেন। উচ্চ বিদ্যালয়ে নিয়োগের শর্তানুযায়ী বি.এডবিহীন ও ১২বছরের অভিজ্ঞতা ছাড়াই অবৈধভাবে এ পদে আসীন হন। মার্কেটিং বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন জানান, কিভাবে ব্যানবেইজে আমার নাম অনলাইন করা হয়েছে তা আমার জানা নেই! আমি ফুলপুরে কর্মরত আছি।
অপরদিকে সাবিনা ইয়াসমিন ২০০৫সনের ৪জানুয়ারি তারখে মোফাফফর আলী ফকির নি¤œমাধ্যমিক বিদ্যালয়ে স্বহস্তে ‘সহকারী শিক্ষক’ পদে সভাপতি বরাবরে আবেদন করেন। আবেদনের বিষয় অপশনে পরবর্তী ‘ক্রস’ চিহ্ন দিয়ে ‘প্রধান’ শব্দ যুক্ত করেন। তবে ‘অতএব’ অপশনে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদানের জন্য প্রার্থনা করেছেন। যে আবেদনে নিয়োগে পেয়েছেন শিক্ষাগত যোগ্যতার অপশনে বিএড লিখা নেই। অভিজ্ঞতার অপশনেও নেই ১২বছরের অভিজ্ঞতার কোনো কলাম।
এসব অভিযোগ প্রসঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন জানান, আমি ২০২১সনের ১ আগস্ট ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছি। তবে পূর্বের কোনরেকর্ড পত্র পাইনি। তাই আনোয়ার হোসেনের চাকরী সংক্রান্ত কোনো তথ্য আমার জানা নেই। নি¤œমাধ্যমিক (প্রস্তাবিত উচ্চ বিদ্যালয়) বিদ্যালয়টিতে ২০০৫সনের ২৯জানুয়ারি সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগ করেছি। অভিজ্ঞতা ও অন্যান্য কারণে আমার বেতন একধাপ নিচে দেয়া হচ্ছে। ২০০৫সনে বিএড করেছি, ফলাফল কবে হয়েছে জানা নেই। ওই শিক্ষকের বিরুদ্ধে অন্যান্য শিক্ষকগণ ২লাখ ৪০হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন, সেটা তদন্ত করছি। সেকারণেই বেতনÑভাতা বন্ধ রেখেছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১