আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : মে, ১০, ২০২২, ৪:১৯ অপরাহ্ণ




নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই খান পাঠান আর নেই

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা জাতীয়পার্টির উপদেষ্টা আলহাজ¦ আব্দুল হাই খান পাঠান (৭৪) মঙ্গলবার (১০ মে/২০২২) ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র ও দুই মেয়ে, নাত-নাতী ও অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ও দ্বিতীয় জানাযা ২নং গৌরীপুর ইউনিয়নের ইছুলিয়া নিজগ্রামে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তিনি সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও উপজেলা জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা সহসভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপর উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে জাতীয়পার্টির প্রেডিয়াম সদস্য ও ময়মনসিংহ জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক ফখরুল ইমাম এমপি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সামছুজ্জামান জামাল ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে তারা বলেন, প্রয়াত আব্দুল হাই খান পাঠান ছিলেন জাতীয়পার্টির একজন নিবেদিত কর্মী। তিনি গৌরীপুরের উন্নয়নে প্রয়াত নুরুল আমিন খান পাঠানের সঙ্গে সহযোগিতা করে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। শোক জ্ঞাপন করেন নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১