আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৫, ২০২০, ৬:৪০ পূর্বাহ্ণ




ময়মনসিংহে ডিবি’র অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেফতার : ইয়াবা হেরোইন ও গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে মাদক সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম হেরোইন ও ৫ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিবির শাহ কামাল আকন্দ জানান, মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। এ অভিযানের অংশ হিসাবে ডিবি পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদক উদ্ধারে মাঠে কাজ করছে। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে ডিবির এসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ বিভাগীয় শহরের পাটগুদাম মোড় থেকে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে গ্রেফতার করে। ঐ মাদক ব্যবসায়ী পাটগুদাম বিহারী ক্যাম্পের আইয়ুব আলীর ছেলে। এসআই আক্রাম হোসেন পিপিএম-সেবা সংগীয় অফিসার ফোর্সসহ
ভালুকায় অভিযান পরিচালনা করে ভালুকা বাসষ্ট্যান্ড থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, ভালুকার রুমান মিয়া ও রাজিব। এছাড়া এসআই রোকন ইসলাম খান সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশালে অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। নে ত্রিশালের কোণাবাড়ির অয়েজ উদ্দিনের ছেলে। অপর অভিযানে এসআই দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্সসহ


গফরগাঁও থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ উজ্জলকে গ্রেফতার করে এবং ত্রিশাল থেকে ২০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী ত্রিশালের চিকনা মনোহর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মাহাবুবকে গ্রেফতার করে। অপর আরেক অভিযানে এসআই সাইদুর রহমান সংগীয়
অফিসার ফোর্সসহ সোমবার রাতে বিভাগীয় শহরের চরঝাউগড়া থেকে ৫শত গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আনোয়ারুলকে গ্রেফতার করে। সে চরলক্ষিপুরের আঃ হাইয়ের ছেলে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১