আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ৩১, ২০২২, ২:০৩ অপরাহ্ণ




৩০ মিনিটেই সাড়ে ১০ হাজার কোটি টাকার তরঙ্গ বিক্রি

মাত্র ৩০ মিনিটেই সাড়ে ১০ হাজার কোটি টাকারও বেশি তরঙ্গ বিক্রি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। বিটিআরসির ফাইভজি সেবার তরঙ্গ নিলাম বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়।

বেলা ১২ টার মধ্যেই ১০ হাজার ৬৪১ কোটি টাকার তরঙ্গ বিক্রি হয়ে গেছে।

প্রথম রাউন্ডে টেলিটক ১ হাজার ৬৮০ কোটি টাকায় ৩০ মেগাহার্টজ তরঙ্গ ক্রয় করেছে। ২৩০০ ব্র্যান্ডের এই তরঙ্গ ক্রয় করেছে টেলিটক।

রবি অজিয়াটা ২৬০০ ব্র্যান্ডের ৬০ মেগাহার্টজ তরঙ্গ ক্রয় করেছে। এর দাম তিন হাজার ৩৬০ কোটি টাকা।

গ্রামীণ ফোন ২৬০০ ব্র্যান্ডের ৬০ মেগাহার্টজ তরঙ্গ ৩৩৬০ কোটি টাকায় কিনেছে।

আর বাংলালিংক ২৩০০ ব্র্যান্ডের ২২৪১ কোটি ৪০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে।

আজ ২৩০০ ব্র্যান্ডের মাত্র ৩০ মেগাহার্টজ তরঙ্গ নিলাম বাকি আছে।  বাংলালিংক ও টেলিটক এই তরঙ্গ কিনতে পারবে।  গ্রামীণ ফোন ও ররি অজিয়াটা সর্বোচ্চ ৬০ মেগাহার্টজের তরঙ্গ ইতোমধ্যে কিনে ফেলেছে।

আজ ২২০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রির নিলাম হবে। এই নিলামে গ্রামীণ ফোন, বাংলালিংক, রবিঅজিয়াটা ও টেলিটক অংশ নিচ্ছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বিটিআরসি এ নিলামের আয়োজন করেছে।

দেশে চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তি (ফোরজি) এবং পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তি (ফাইভজি) সেবা চালু করতে চলছে বিটিআরসির তরঙ্গ নিলাম।

টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সেক্টরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নিয়েছেন।

বিটিআরসি জানিয়েছে, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সময়োপযোগী, অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য ও কারিগরিভাবে বাস্তবসম্মত উপায়ে বাংলাদেশে ফাইভজি সেবা চালুর জন্য ২.৩ গিগাহার্জ, ২.৬ গিগাহার্জ ও ৩.৫ গিগাহার্জ—এই তিনটি নির্ধারণ করা হয়েছে।
এই ব্যান্ডের তরঙ্গ প্রযুক্তি নিরপেক্ষ হওয়ায় ফাইভজি, ফোরজি, থ্রিজি ও টুজিতেও ব্যবহার করা যাবে।

বিটিআরসি আশা করছে, এই তরঙ্গ নিলামের মাধ্যমে সরকারের উল্লেখযোগ্য আয়ের পাশাপাশি বিদ্যমান মোবাইল ফোরজি সেবা সম্প্রসারণ ও এর মানোন্নয়ন এবং বাংলাদেশে মোবাইল ফাইভজি সেবা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১