আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২৭, ২০২২, ৮:১৪ অপরাহ্ণ




স্বাধীনতা দিবসে গৌরীপুরের সাংবাদিক মো. রইছ উদ্দিন ও সাত সাংবাদিকসহ ১৫০জনকে সংবর্ধনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে দৈনিক যুৃগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিনসহ ৮জন সাংবাদিককে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই মঞ্চে একাধারে চারবার নির্বাচিত নির্বাচিত হওয়ায় সিধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন ও ১০টি ইউনিয়ন এবং পৌরসভার নির্বাচিত ১৪২জন নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধিত করা হয়।

এ অনুষ্ঠানের আয়োজন করে ত্বহা তাসিন অটোমোবাইলস্ বাংলাদেশ। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের জাতীয় কমিটির সদস্য এবং মুখুরিয়া সিদ্দিকিয়া নূরানী ও হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা গোলাম সামদানী খান সুমন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া সিদ্দিকিয়া নূরানী ও হাফিজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি সংবর্ধিত সাংবাদিক এবং জনপ্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে, ৭১’র রণাঙ্গণের দিনলিপি তুলে ধরেন।
সংবর্ধিত সাংবাদিকরা হলেন দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু (ইত্তেফাক), মশিউর রহমান কাউসার (আমাদের সময়), রাকিবুল ইসলাম রাকিব (প্রতিদিনের সংবাদ), আরিফ আহমেদ (আজকের পত্রিকা), ফারুক আহাম্মদ (জি নিউজ), শাহজাহান (ভোরেরপাতা), ওবায়দুর রহমান (ঢাকা প্রতিদিন)। এছাড়াও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, মো. হযরত আলী, মো. জায়েদুর রহমান, আল ফারুক, মো. সালাহ উদ্দিন কাদের রুবেল, মুক্তাদির শাহীন, আব্দুল্লাহ আল আমিন জনি, মো. কাইয়ুম, মো. নেজামুল হক সরকার ও মো. জয়নাল আবেদিন।

শুক্রবার (২৫মার্চ/২০২২) রাতে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, সিধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়দুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্চাসেবক লীগের জাতীয় কমিটির সদস্য তানজীর আহমেদ রাজিব, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মো. সাদেকুর রহমান সাদেক, নুরুল ইসলাম, আব্দুল রউফ মোস্তাকীম, দেলোয়ার হোসেন বাচ্চু, ইমরান মুনশী, জিয়াউর রহমান জিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি, অচিন্তপুর ইউনিয়নের ইউপি মেম্বার আবুল হাসিম, আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১