আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ২৪, ২০২২, ১২:৫৪ অপরাহ্ণ




ছাত্রীদের আয়রন ট্যাবলেট খাওয়ানোর নির্দেশ

দেশের সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাউশি। আগামী ২৭ মার্চ থেকে প্রতি সপ্তাহে একটি করে এ ট্যাবলেট খাওয়াতে হবে বলে আজ বুধবার জারি করা এক অফিস আদেশে জানানো হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাউশি

এতে বলা হয়, সারা দেশে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে লক্ষাধিক শিক্ষক-কর্মকর্তাকে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইউনিসেফের সহায়তায় এবং অ্যাডোলেসেন্ট নিউট্রিশন ট্রেনিং অ্যাপসের মাধ্যমে চলে এ কার্যক্রম। এ সংক্রান্ত গাইডলাইনসহ অ্যাপসটি ২০২০ সালের ৮ অক্টোবর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

কৈশরকালীন পুষ্টি কার্যক্রম ভালোভাবে বাস্তবায়ন করতে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৮ কোটি আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এ সংক্রান্ত সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এ অফিস আদেশে ট্যাবলেট খাওয়ানোর ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১