আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৭, ২০২২, ৯:৫৯ অপরাহ্ণ




ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

শিক্ষকদের সম্মান ও ময়মনসিংহ মেডিকেল কলেজের গৌরব ঐতিহ্য সমুন্নত রাখার লক্ষে ও গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজের কতিপয় বিপথগামী শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আবুল কালাম আজাদের বিরুদ্ধে কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ এনে অপসারণ দাবির প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজের সচেতন শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ গেইটে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ম-৫৩ ব্যাচের একজন ছাত্রীকে হয়রানির যে অভিযোগ অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদের বিরুদ্ধে করা হয়েছে মুলত সেই ছাত্রীর কোন অস্তিত্ব নেই। এছাড়া ঐ ছাত্রী কলেজ অধ্যক্ষের কাছে কোন অভিযোগ করেনি। সংবাদ সম্মেলনে ম-৫৩ ব্যাচের ছাত্রীরাও দাবি করেন শিক্ষক কর্তৃক ছাত্রী হয়রানী হয়েছে এমন কোন ছাত্রী আমাদের ব্যাচে নেই। যেহেতু কোন অভিযোগকারী পাওয়া যায়নি, তাই মিথ্যা অভিযোগে মানববন্ধনকারী এবং তাদের পেছনে ইন্দনদাতাদের খুজে বের করে দৃষ্টান্তমুলক শান্তির দাবি করা হয় সংবাদ সম্মেলনে। মানববন্ধনে প্রফেসর ডাঃ তায়েবা তানজিল মীর্জা, ডাঃ হাবিবুর রহমান তারেক, ডাঃ তানজিনা লতিফ, ডাঃ মলয় কুমার সাহা, ডাঃ মানবেন্দ্র ভট্টাচার্য্য, ডাঃ হারুন অর রশিদ, ডাঃ এহসানুর রেজা শোভন, ডাঃ ওয়াহিদুর রহমান, ডাঃ কাঞ্চন সরকার, ডাঃ মনির হোসেন ভুইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ বলেন, এ ব্যাপারে প্রফেসর ডাঃ তায়েবা তানজিল মীর্জাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিবেন। তদন্ত রিপোর্ট পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১