আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৯, ২০২০, ১০:৪৮ অপরাহ্ণ




গৌরীপুরে সড়ক দুর্ঘটনার নিহত ৪জনের পরিবারকে আর্থিক সহযোগিতা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনার নিহত ও আহতদের পরিবারকে বুধবার (১৯ ফেব্রæয়ারি/২০২০) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
অনুদানের অর্থ তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। অনুদান গ্রহণ করেন উজান কাশিয়ারচরের নিহত বানুর ছেলে রুহুল আমিন, নিহত রাবেয়া খাতুনের ছেলে বাদল মিয়া, নিহত লাল মিয়ার ভাই বাদল মিয়া, ভাটিপাড়া গ্রামের নিহত অটো চালক রফিকুল ইসলামের স্ত্রী সুফিয়া খাতুন, চিকিৎসাধীন আহত সুইটির কাকা বাদল মিয়া, চিকিৎসাধীন আহত জমিলা খাতুনের ছেলে সাইদুল ইসলাম।
উল্লেখ্য যে, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করতে আসার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ২৯ জানুয়ারি গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় রাবেয়া খাতুন (৬৮), রাবেয়া খাতুনের ছেলে গৌরীপুর উপজেলার কাশিয়ারচরের লাল মিয়া (৪৯), লাল মিয়ার চাচী সাহারা বানু (৭০) ও ময়মনসিংহের সুতিরপাড় এলাকার অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৫০) নিহত হন ও দুইজন আহত হন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১