আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৪, ২০২২, ৯:১৬ অপরাহ্ণ




যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে গৌরীপুরে বসন্তবরণ উৎসব

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার (১৪ ফেব্রুয়ারি/২০২২) পহেলা ফাল্গুন বসন্ত বরণ উৎসব হাতেম আলী সড়কস্থ যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা, নৃত্য, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন স্বজনরা। উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
তিনি বলেন, স্বজন সমাবেশ মানবিক সংগঠন, ভালোবাসার সংগঠন এবং একটি সামাজিক সংগঠন। যেখানে সংগঠন মাদকের বিরুদ্ধে লড়াই করে, বাল্যবিয়ে প্রতিরোধ গণসচেতনতা চালায়। সেই সংগঠনটি দেশসেরা সংগঠনের স্বীকৃতি পেয়েছে। আজকের চমৎকার আয়োজন শহরবাসীকে মুগ্ধ করেছে। ফাগ্লুনের রঙে ভালোবাসার মেলবন্ধন সৃষ্টি হয়েছে এখানে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দিলুয়ারা আক্তার, রোজিনা আক্তার চৌধুরী মিতু, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, পৌর স্বজনের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শরীফ, স্বজন কবি অনামিকা সরকার, লুৎফা বেগম, বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবণী, যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, হোমায়রা শাহরিন তুলি প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে সংগীত, নৃত্য কবিতা আবৃত্তিতে অংশ নেন স্বজন আশিকুর রহমান রাজীব, গোপা দাস, অনামিকা সরকার, তাসমিয়া জামি পূর্ণতা, হুমায়রা ক্যায়ীমা কথা, নাদিরা বিনতে বাতেন অধরা, রুবাইয়াৎ ইসলাম, ফাইরুজ শাহানাজ সারাফ, নাফিসা হাসান হৃদি, রায়সা ইসলাম, তাইবা জামান রায়না, তাসফিয়া জামান, ইবনে তাফসিন রহমান রাকিব।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১