আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২, ২০২২, ৫:০৮ অপরাহ্ণ




পরিবহন সংশ্লিষ্টদের করোনা টিকাদানে মসিকের বিশেষ ক্যাম্পেইন

কুলি, মজুর, ক্ষুদে ব্যবসায়ী সহ বাজারের বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে কোভিড ১৯ টিকা দিতে বাজারসমূহে ক্যাম্পেইন সম্পন্নের পর এবার বাসচালক, শ্রমিক সহ পরিবহন সংশ্লিষ্টদের টিকাদানে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও পাটগুদাম ব্রীজমোড় আন্তঃজেলা বাসস্ট্যান্ডে চলছে তিনদিনব্যাপী এ ক্যাম্পেইন চলবে। মঙ্গলবার মাসকান্দা বাসস্ট্যান্ডে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
ক্যাম্পেইন প্রসঙ্গে সিটি মেয়র বলেন, কোভিড ১৯ প্রতিরোধে টিকার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী টিকা প্রদানের মাধ্যমে মানুষের সুরক্ষার যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করেছি আমরা।

তিনি আরো বলেন, সকল মহলের টিকা নেওয়াকে আরো নিশ্চিত করতে এবং টিকা কার্যক্রম মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে আমরা চেষ্টা করছি। বাজারগুলোতে বিনামূল্যে রেজিষ্ট্রেশন করে স্পটেই টিকা প্রদান করা হয়েছে। একইভাবে এখন বাসস্ট্যান্ডগুলোতে টিকা ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। সকল নাগরিককে সুরক্ষা প্রদানই আমাদের লক্ষ্য। আগামীতে নগরীর বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এ কার্যক্রম পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের।
ক্যাম্পেইন উদ্বোধনকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। ক্যাম্পেইন উদ্বোধনের পর মাসকান্দা বাসস্ট্যান্ডে উপস্থিত জনতার মাঝে মাস্ক বিতরণ করেন মেয়র।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১