আজ মঙ্গলবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৬, ২০২২, ৮:৫৬ অপরাহ্ণ




ডব্লিউসিও ‘সার্টিফিকেট অব মেরিট’ পেলেন গৌরীপুরের কৃতি সন্তান মোহাম্মদ মাহফুজ আলমসহ ১৭ কর্মকর্তা ও তিন প্রতিষ্ঠান

ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা পেয়েছে এনবিআর ও এর অধিভূক্ত দফতরের ১৭ কর্মকর্তা-কর্মচারী ও তিন প্রতিষ্ঠান। বুধবার (২৬ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কৃত হয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের কৃতি সন্তান মোহাম্মদ মাহফুজ আলম। তিনি এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সাবেক উপ কমিশনার ও বর্তমানে চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মরত।

এনবিআর বলছে, কাস্টমস ও ভ্যাটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভূমিকাকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে কর্মস্পৃহা ও পেশাদারিত্ব বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অধিকতর গতিশীল করার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।
এনবিআর ও এর অধীনস্থ দফতরসমূহে কর্মরতদের মধ্যে যারা সার্টিফিকেট অব মেরিট পেলেন- রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সাবেক কমিশনার, বর্তমান ঢাকা দক্ষিণ ভ্যাট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার শওকত আলী সাদী; কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. আবদুল হাকিম; এনবিআরের সিনিয়ন এনালিস্ট মো. ফজলুর রহমান; চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মোহাম্মদ তফছির উদ্দিন ভূঁঞা; ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পে কর্মরত যুগ্ম কমিশনার এস এম শামসুজ্জামান ও উপ কমিশনার সমরজিৎ দাস; ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ কমিশনার আয়েশা আক্তার; এনবিআরের দ্বিতীয় সচিব ও উপ কমিশনার রাকিবুল হাসান; ঢাকা ভ্যাট পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ কমিশনার মো. খায়রুল আলম; এনবিআরের দ্বিতীয় সচিব ও উপ কমিশনার কাজী রেজাউল হাসান, দ্বিতীয় সচিব ও উপ কমিশনার সম্প্রীতি প্রামানিক; আইসিডি কমলাপুর কাস্টম হাউসের উপ কমিশনার নূর-এ-হাসনা সানজিদা অনসূয়া; ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সাবেক উপ কমিশনার ও বর্তমানে চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মরত মোহাম্মদ মাহফুজ আলম; ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার মো. মাহবুবুল আলম; মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মাজেদুল ইসলাম; ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান; এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলে (সিআইসি) কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মজিবুর রহমান।

সম্মাননা প্রাপ্ত তিনটি প্রতিষ্ঠান হল- বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোটার্স ফোরাম (ইআরএফ) ও বেনাপোল কাস্টম হাউস।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১