আজ শনিবার ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৫, ২০২২, ৪:৩৭ অপরাহ্ণ




পুলিশের মাধ্যমে গেল ভিসির খাবার, ফিরিয়ে দেওয়া হলো শিক্ষকদের

এবার উপাচার্যের খাবার যেতে দিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে শিক্ষকের একটি প্রতিনিধি দলকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসি কুমার দাসসহ বেশ কয়েকজন শিক্ষকের একটি প্রতিনিধি দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করতে আসলে প্রথমে শিক্ষার্থীরা তাদের আটকে দেন। পরে দীর্ঘ আলোচনা শেষে শিক্ষার্থীরা খাবার দিতে সম্মত হন। তবে খাবার পৌঁছানো হয় পুলিশের মাধ্যমে।

এ সময় শিক্ষার্থীরা খাবারের ব্যাগ খোলে ভেতরে থাকা জিনিষ যাচাই করেন।

এর আগে সোমবার সন্ধ্যায় প্রক্টোরিয়াল বডির সদস্যরা উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে শিক্ষার্থীরা ভেতরে যেতে দেননি। এমনকি খাবার পৌঁছে দেওয়ার কথা বললে শিক্ষার্থীরা উপাচার্যের খাবার নিজে পৌঁছে দেবেন বলেও জানান। তবে প্রক্টরিয়াল বডির সদস্যরা খাবারগুলো শিক্ষার্থীদের হাতে দেননি।

মঙ্গলবার খাবার নিয়ে এসে ফেরার সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসি কুমার দাস বলেন, উপাচার্য অবরুদ্ধ থাকায় অনেকটা অসুস্থ। তাই তাকে দেখতে এসেছিলাম। আসার সময় কিছু খাবারও এনেছিলাম। কিন্তু শিক্ষার্থীরা যেতে দেননি। তবে খাবারগুলো পুলিশ দিয়ে শিক্ষার্থীরা পাঠিয়েছেন।

এ সময় তিনি আরও বলেন, শিক্ষার্থীরাও সংকটাপন্ন। তাই তাদেরকে আমরা অনশন ভাঙ্গার অনুরোধ করি এবং আলোচনার মাধ্যমে সমাধানের আহবান জানাই। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়।

এর আগে গত রোববার বিকাল থেকে মানব দেয়াল তৈরি করে উপাচার্যের বাসভবনের ফটক বন্ধ করে দেন। এতে কার্যত অবরুদ্ধ অবস্থায় আছেন উপাচার্য।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১