আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৩, ২০২২, ৭:৩৭ অপরাহ্ণ




গৌরীপুরে দু’দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া ছিদ্দিকীয় নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দু’দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য আলেম ও ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পীগণ ইসলামী সংগীত পরিবেশন করেন। গেল রোববার (২ জানুয়ারি/২০২২) মধ্যরাতে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নাজিম উদ্দিন আহমেদ এমপি, প্রধান আলোচক হিসেবে ‘ইসলামী দিকনির্দেশনায় আপনার জীবন’ বিষয়ে বয়ান প্রদান করেন হাফেজ মাওলানা মুফতি ইউসুফ সাইফি। মূখ্য আলোচক হিসেবে বয়ান দেন হাফেজ মাওলানা মুফতি মাছরুরুল হক। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার মহাপরিচালক মো. গোলাম সামদানী খান সুমন ও পরিচালক হাফেজ মো. আল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মোহাম্মদপুর রওজাতুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক। বিশেষ বয়ান দেন হাফেজ মাওলানা মুফতি আবুল কাশেম আশরাফি। মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন ও হাফেজ মো. আজিজুল হক।
সাংস্কৃতিক পর্বে ইলিয়াস হাসানের সঞ্চালনায় ইসলামী সংগীত পরিবেশন করেন কলরবের শিল্পী বদরুজ্জামান, ওমর আব্দুল্লাহ, ইমরানুল ফারহান, আবির হাসান, সালমান সাদী, তাহসীনুল ইসলাম, আহনাফ খালিদ, ফজলে এলাহী সাকিব, নাসরুল্লাহ ইরফান, জাহিদুল ইসলাম শাওন। প্রথমদিনে বয়ানে অংশ নেন ঢাকার খিলগাঁও জামে মসজিদের খতিব বিশেষ আলোচক হাফেজ মাওলানা মুফতি আবুল কাশেম আশরাফি, হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১