আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শফিকুল ইসলাম অপু || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৩, ২০২২, ৩:২৬ অপরাহ্ণ




গৌরীপুরে দু’দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া ছিদ্দিকীয় নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দু’দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য আলেম ও ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পীগণ ইসলামী সংগীত পরিবেশন করেন। রোববার (২ জানুয়ারি/২০২২) মধ্যরাতে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মহাসম্মেলনে প্রধান আলোচক হিসেবে ‘ইসলামী দিকনির্দেশনায় আপনার জীবন’ বিষয়ে বয়ান প্রদান করেন হাফেজ মাওলানা মুফতি ইউসুফ সাইফি। মূখ্য আলোচক হিসেবে বয়ান দেন হাফেজ মাওলানা মুফতি মাছরুরুল হক। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার মহাপরিচালক মো. গোলাম সামদানী খান সুমন ও পরিচালক হাফেজ মো. আল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মোহাম্মদপুর রওজাতুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক। বিশেষ বয়ান দেন হাফেজ মাওলানা মুফতি আবুল কাশেম আশরাফি। মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন ও হাফেজ মো. আজিজুল হক।
সাংস্কৃতিক পর্বে ইলিয়াস হাসানের সঞ্চালনায় ইসলামী সংগীত পরিবেশন করেন কলরবের শিল্পী বদরুজ্জামান, ওমর আব্দুল্লাহ, ইমরানুল ফারহান, আবির হাসান, সালমান সাদী, তাহসীনুল ইসলাম, আহনাফ খালিদ, ফজলে এলাহী সাকিব, নাসরুল্লাহ ইরফান, জাহিদুল ইসলাম শাওন। প্রথমদিনে বয়ানে অংশ নেন ঢাকার খিলগাঁও জামে মসজিদের খতিব বিশেষ আলোচক হাফেজ মাওলানা মুফতি আবুল কাশেম আশরাফি, হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১