আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১১, ২০২০, ৫:০৮ অপরাহ্ণ




সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে অনশন

অনলাইন ডেস্ক :

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে প্রতীকী অনশন পালন করেছে সাংবাদিকরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।

সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোজাসাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও লেখক-কলামিস্ট মীর আব্দুল আলিম, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেইন স্মিথ, সমকালের জেলা প্রতিনিধি আল আমিন খান মিঠুসহ জেলার বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের পর ৮ বছরে ৭১ বার মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে। সাংবাদিকরা জীবন বাজি রেখে কাজ করে যায়। কিন্তু সেই সাংবাদিকদের নির্মমভবে হত্যা করা হয়।

বক্তারা আরও বলেন, সাগর-রুনি মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে সম্পাদক পরিষদকে প্রতিমাসে অন্তত একবার জানাতে হবে। ২০২১ সালের ১১ ফেব্রুয়ারির মধ্যে সাগর-রুনির খুনিদের গ্রেপ্তার করে বিচার কাজ সম্পন্ন করতে হবে বলেও দাবি জানান সাংবাদিকরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১