আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১১, ২০২০, ৩:৩৯ অপরাহ্ণ




দুই সন্তানকে হত্যা করে ব্যবসায়ীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লির শালিমার বাগে দুই সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন মধুর মালানী নামের এক ব্যবসায়ী। পুলিশের ধারণা হতাশা থেকেই এমন কাজ করেছেন তিনি।

ভারতীয় পুলিশ জানায়, ভারতীয় স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় উত্তর-পশ্চিম দিল্লির শালিমারের একটি বাড়িতে থেকে এক কিশোরী ও এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর কিছুক্ষণ পরেই মেট্রো স্টেশন থেকে ব্যবসায়ী মধুর মালানীর আত্মহত্যার খবর আসে।

যদিও মধুর মালানীর মরদেহের কাছ থেকে বা তার বাড়ি থেকে এখনও কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি ।

জানা গেছে, বাড়িতে যখন নিজের দুই সন্তানকে হত্যা করেন ওই ব্যবসায়ী তখন তার স্ত্রী অর্থাৎ শিশুদুটির মা বাজারে গিয়েছিলেন। পরে বাড়ি এসে তার সন্তানদের মৃত অবস্থায় দেখতে পান তিনি। এদিকে নিজের স্বামীরও কোনও খোঁজ পাননি সেই সময়। ফলে নিরুপায় হয়ে পুলিশে খবর দেন তিনি। যদিও ওই ঘটনার কয়েক ঘণ্টা পরেই খবর আসে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ব্যবসায়ী।

তবে ওই ব্যবসায়ীর দুই সন্তানের মৃত্যুর সঠিক কারণ এখনও পুলিশ প্রকাশ করেনি; ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই এই সম্বন্ধে নিশ্চিত করে বলা যাবে বলে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।

এই বিষয়ে দিল্লির পুলিশ কমিশনার বিজয়ান্ত আর্য জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আরো তদন্ত চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১