ময়মনসিংহের তারাকান্দায় বাল্য বিবাহ প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে. গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গালাগাঁপ ইউনিয়নে মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্দোগে গনশুনানীতে বিভিন্ন এলাকার নারীরা অংশগ্রহণ করেন।
গণশুনানিতে বক্তব্য রাখেন. উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী. উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন. মহিলা ভাইস চেয়ারম্যন সালমা আক্তার কাকন.স্বাবলম্বী উন্নয়ণ সমিতির প্রকল্প কর্মকর্তা সেকান্দার আলী সুজন ও সাহিদা আক্তার প্রমুখ।