আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২০, ২০২১, ৯:২৪ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে আন্তঃজেলা মোবাইল চোরসহ গ্রেফতার নয় | ২৩ মোবাইল উদ্ধার

ময়মনসিংহ জেলা গোয়ান্দা পুলিশের (ডিবি) অভিযান আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য ও মাদক ব্যবসায়ীসহ ৯ জনকে গ্রেফতার করেছে। সোমবার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৩টি চোরাই মোবাইল ফোন, ৩টি ঘড়ি, ১টি ওয়ার কাটার, ১টি প্লায়াস, ১টি ষ্টার ড্রাইভার, ১টি ট্রাভেল ব্যাগ, ১টি শপিং এবং ২৪ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ সব ঘটনায় পৃথক মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত জেলা গড়তে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে সোমবার রাতে এসআই অজয় কুমার চক্রবর্তীর নেতৃত্বে একটি টিম নগরীর পাটগুদাম আটানী পুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, আটানী পুকুর পাড়ের লিটু পাঠান, বিহারী ক্যাম্পের আল আমিন ওরফে ঘটন। তাদের কাছ থেকে অভিযানকালে ২৩টি চোরাই মোবাইল ফোন, ৩টি ঘড়ি, ১টি ওয়ার কাটার, ১টি প্লায়াস, ১টি ষ্টার ড্রাইভার, ১টি ট্রাভেল ব্যাগ, ১টি শপিং ব্যাগ উদ্ধার করা হয়।
এছাড়া এসআই শহিদুল ইসলাম রবিবার রাতে রেলীর মোড় থেকে ৮ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ সানি, সাদ্দাম হোসেন কাজল ও মোঃ শুভ।

এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ রবিবার রাতে কৃষ্টপুর থেকে ১০ গ্রাম হরোইনসহ মাদক ব্যবসায়ী জাহিদুল হাসান মিন্টু ও আরিফ হোসেনকে গ্রেফতার করে। অপরদিকে এসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ কৃষ্টপুর পৃথক অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ আরো দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, কৃষ্টপুরের মোঃ সাজন ও মোঃ সজিব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা হয়েছে। ২৩টি চোরাই মোবাইলসহ গ্রেফতারকৃত আন্তঃজেলা চোরচক্রের সদস্যদের বরাত দিয়ে ওসি সফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট গঠন কওে বিভিন্ন এলাকায় নানা কৌশলে মোবাইল চুরি করে আসছিল। চক্রটি তাদের সিন্ডিকেটের সদস্যদের বেশ কয়েকজনের নাম ঠিকানা প্রকাশ করেছে। যাচাই বাছাইশেষে তাদেরকে আইনের আওতায় আনতে চেষ্ঠা করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১