আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১০, ২০২০, ৬:৪৫ অপরাহ্ণ




দ্রুতগামী ট্রাক চাপায় নান্দাইলে মোটর সাইকেল আরোহী নিহত

বাহাদুর ডেস্ক :

নান্দাইল উপজেলায় দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসা ছাত্র সাইফুল্লাহ আল মাসুম (১৮) মারা গেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সাভার কমিউনিটি ক্লিনিকের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মাসুম তসরা গ্রামের শামছুল হক ফকিরের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম একটি মাদ্রাসার ¯স্নাতক শ্রেণির ছাত্র। তাঁর বাবা শামছুল হক ফকির উপজেলার শেরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। তিনি নান্দাইল পৌরসভার চারিআনিপাড়া মহল্লায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সোমবার মাসুম মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়িতে যান। ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে মহাসড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে তাঁর মৃত্যু হয়। নান্দাইল হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, ঘাতক ট্রাককে আটক করা যায়নি। মডেল থানার ওসি মনসুর আহমেদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কিছু জানানো হয়নি।

টি.কে ওয়েব-ইন.




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১