আজ শনিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৪, ২০২১, ৩:২০ অপরাহ্ণ




ঢাবির ‘ঘ’ ইউনিটেও প্রথম মাদরাসা শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা মানবিক বিভাগে প্রথম হয়েছেন রাফিদ হাসান সাফওয়ান। তিনি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

ভর্তি পরীক্ষার তার স্কোর ৮৫ দশমিক ৫, মোট স্কোর ১০৫ দশমিক ৫। এর আগে গত ২৪ অক্টোবর প্রকাশিত ‘খ’ ইউনিটের পরীক্ষায়ও তিনি প্রথম হয়েছিলেন।
এছাড়া এই ইউনিটের বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থী নুরে আলম সাফি। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮০ দশমিক ৭৫। তার মোট স্কোর ১০০ দশমিক ৭৫। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১০৩ নম্বর পেয়ে প্রথম হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের শিক্ষার্থী মো. ইমন হোসাইন।

আজ বুধবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এ বছর ‘ঘ’ ইউনিটে ১৫৭০ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৮১ হাজার ৭ জন। পাস করেছেন ৭ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ৮৭ শতাংশ। বাকি ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১