আজ শনিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
বিশেষ প্রতিনিধি || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৩, ২০২১, ৮:০৩ অপরাহ্ণ




ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১৪৭ কেন্দ্রে সকাল-বিকাল দুই শিফটে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামীকাল

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনেও রবিবার থেকে এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এ বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে মানবিক শাখার। এ পরীক্ষা কার্যক্রম শেষ হবে ২৩ নভেম্বর। সকাল-বিকাল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের তথ্যমতে, ময়মনসিংহ বিভাগের ১৪৭টি কেন্দ্রে চলতি এসএসসি বা সমমানের পরীক্ষায় মোট একলাখ ৩২ হাজার ৯৭২জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৪২ হাজার ৫১৫জন, মানবিক বিভাগের ৭৮ হাজার ৯১২জন এবং ব্যবসায় বিভাগের ১১ হাজার ৫৪৫জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে ময়মনসিংহ জেলা থেকে বিজ্ঞান বিভাগের ১৯ হাজার ৩৮২জন, মানবিক বিভাগের ৩৪ হাজার ২২৯জন এবং ব্যবসায় বিভাগের ৫হাজার ৭১৫জন। নেত্রকোনা জেলা থেকে বিজ্ঞান বিভাগের ৩ হাজার ২০৫জন, মানবিক বিভাগের ১৯ হাজার ৭৬১জন এবং ব্যবসায় বিভাগের ৯৭৯ জন। জামালপুর জেলা থেকে বিজ্ঞান বিভাগের ১১ হাজার ৪৪০জন, মানবিক বিভাগের ১৬ হাজার ৭৭৭জন এবং ব্যবসায় বিভাগের ৩হাজার ৮০৪জন। শেরপুর জেলা থেকে বিজ্ঞান বিভাগের ৮ হাজার ৪৮৮জন, মানবিক বিভাগের ৮ হাজার ১৪৫জন এবং ব্যবসায় বিভাগের ১হাজার ৪৭জন।

এদিকে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে মোট ৬৭ হাজার ৭৮২জন ছাত্র এবং ৬৫ হাজার ১৯০জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যবিধি ঠিক রাখতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা না নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে আনা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১