আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৫, ২০২০, ৮:০০ অপরাহ্ণ




বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ান গৌরীপুরের শাহিন ও পৌষী

মোস্তাফিজুর রহমান বুরহান, বিশেষ প্রতিনিধি :

ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ান উপস্থিত বক্তৃতায় পৌষী, লোক সংগীত ও দেশাত্ববোধক সংগীতে শাহীন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি/২০২০) জিলা স্কুল মাঠে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।


পৌষী গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি ছাত্রী। তার পুরো নাম যারিন সোবাহ্ পৌষী। নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরফুল হায়দার বিদ্যুৎ ও গৃহিনী আনিকা বুশরার কন্যা। গৌরীপুর বাজার পশ্চিম লাইনের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাক্তারের নাতনী।
অপরদিকে মোঃ শাহীন মিয়া শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। পৌর শহরের পূর্বদাপুনিয়ার ব্যবসায়ী মোঃ আবু সাঈদ ও গৃহিনী হেলেনা খাতুনের পুত্র। সে এবার লোক সংগীত ও দেশাত্ববোধক সংগীত চ্যাম্পিয়ান হয়।

এছাড়াও শাহীন ২০১৯সালে জাতীয় পর্যায়ে দেশাত্ববোধক সংগীতে দ্বিতীয় স্থান অর্জন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার মমতা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার তুলে দিবেন। জাতীয় ও এবার বিভাগীয় চ্যাম্পিয়ান হওয়ায় শ্রেণিশিক্ষক আফরোজা সুলতানা জানান, আমরা গর্বিত; এ অর্জন ময়মনসিংহ বিভাগের শিশুদের আরো অনুপ্রেরণা জোগাবে।
ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার হাজারো শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করলো পৌষী ও শাহীন। মঙ্গলবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক, ময়মনসিংহ পিটিআই’র সুপারিনটেনডেন্ট মোঃ রকিবুল ইসলাম তালুকদার প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১