আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৫, ২০২০, ৫:৫৯ অপরাহ্ণ




নারী নির্যাতন আর বাল্যবিয়ে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর!

বিজন চন্দ্র সরকার/শ্যামল ঘোষ, বিশেষ প্রতিনিধি, গৌরীপুর :
নারী নির্যাতন আর বাল্যবিয়ে ক্যান্সারের চেয়েও বর্তমান সমাজে এখন ভয়ঙ্কর! ক্যান্সার হলে মাত্র একজনের জীবনের নাশ করতে পারে। নারী নির্যাতন ও বাল্যবিয়ে হলে পুরো সমাজকে আক্রান্ত করে। এ থেকে মুক্তির একমাত্র পথ ‘সবাইকে সচেতন হওয়া’। ময়মনসিংহের গৌরীপুর থানার আয়োজনে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ’ এ কথা বলেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন।
গৌরীপুর থানা চত্বরে বুধবার (৫ ফেব্রুয়ারি/২০২০) এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী। তিনি বলেন, এ ব্যাধি থেকে বাঁচতে হলে পরিবারকে সচেতন হতে হবে। কেননা পরিবারেই অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়।
উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি, সাবেক পৌর মেয়র মোঃ শফিকুল ইসলাম হবি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক নাসিমা পারভীন পাপড়ী, বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, গৌরীপুর প্রেসকাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুকতাদির শাহীন প্রমুখ।


‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ’ শীর্ষক মূল প্রবন্ধে অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন সমাজের বর্তমান হালচিত্র তুলে ধরে বলেন, আপনার মেয়েকে কুপরামর্শ দিয়ে অন্যের সংসার ছোট করবেন, অন্যের মেয়ে এসে আপনার সংসারও ছোট করে ফেলবে। সমাজে শান্তির জন্য চিন্তার পরিবর্তন আনতে হবে। আপনার ছোট্ট ছেলে-মেয়েকে বিয়ে দিবেন, কয়েকদিনের মধ্যে হয় বর, নয় কনের দাম্পত্য কলহ লেগে যাচ্ছে। যখন তাদের জৈবিক চাহিদা সম্পন্ন হয় তখনই এ দ্বন্দ্বটা বাড়ে; অধিকাংশ ক্ষেত্রে তখন হয় যৌতুক আর নারী নির্যাতনের মামলা-এসব ঘটনা পরিবার আর সমাজে শান্তি ভঙ্গ করে। যা ক্যান্সারের মতো ভয়ানক হয়ে যায়। সভাপতির বক্তব্যে সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি বলেন, যেখানে মা, মেয়ে আর দাদী তিন প্রজন্ম একই সময়ে সন্তান প্রসব করে, সেখানে জন্মনিয়ন্ত্রণ অসম্ভব! তার জন্য আগে বাল্য বিয়ে বন্ধ করতে হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০