আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৩, ২০২০, ১২:১০ অপরাহ্ণ




মুজিববর্ষ ও দৈনিক যুগান্তরের জন্মদিন উপলক্ষে গৌরীপুরে মাদক ও বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা-সমাবেশ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষকীর মুজিববর্ষ ও দৈনিক যুগান্তর পত্রিকার ২১তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার (৩ ফেব্রুয়ারি/২০২০) ‘মাদক ও বাল্যবিয়েকে না বলুন’ শ্লোগানে মাদক ও বাল্যবিরোধী শোভাযাত্রা স্বজন সমাবেশ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে পুরাতন সোনালী ব্যাংক কৃষ্ণচূড়া চত্বরে মাদক ও বাল্যবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাহিত্য সম্পাদক মোঃ আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক উসমান কবীর, মোঃ শহিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নুর মোহাম্মদ ফকির, গৌরীপুর প্রেসকাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ মিলন, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি কানাই লাল দাস, আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক পলাশ মাজহার, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক গুনধর রায়, সহ-উপপরিদর্শক মোঃ আরিফ মিয়া, আকরাম হোসেন, ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম মিন্টু, কবি অনামিকা সরকার, উপজেলা স্বজনের সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, দৈনিক বাহাদুর ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম, স্বজন শিল্পী বেগম, লিপি আক্তার প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১