আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৮, ২০২০, ৭:২৮ অপরাহ্ণ




কুমিল্লা থেকে চুরি হওয়া ট্রাক ও ৩৮২ পিছ গ্যাস সিলিন্ডার ময়মনসিংহে উদ্ধার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
কুমিল্লার দেবিদ্বার থেকে চুরি যাওয়া ট্রাক ও ৩৮২টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ। এ ঘটনায় গৌরীপুর থানায় ছয় জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ মামলার আসামি সালাউদ্দিন পরাগ ও আমীর আল সারা নামে দুইজনকে গ্রেফতার করে মঙ্গলবার (২৮ জানুয়ারি/২০২০) দুপুরে আদালতে প্রেরণ করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় মালিক পক্ষের মোঃ মহসিন বাদী হয়ে ২৭ জানুয়ারি সোমবার গৌরীপুর থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছে। অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, পুলিশ চুরি হওয়া ট্রাক ও ৩৮২ পিছ গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। গ্যাস সিলিন্ডারের মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।
জানা গেছে, গত ২৬ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জের পানগাও বসুন্ধরা এলপি গ্যাস কোম্পানী থেকে ট্রাকযোগে ৪০০ পিছ গ্যাস সিলিন্ডার কুমিল্লার মুরাদনগর থানার আরাফাত এন্টারপ্রাইজে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাক চালক বিল্লাল হোসেন ওইদিন রাতে কুমিল্লার দেবিদ্বার এলাকায় নিজ বাড়ির সামনের সড়কে গাড়ি থামিয়ে বাড়িতে যায়। ঘন্টা দেড়েক পর চালক ফিরে এসে দেখে ট্রাক ও গ্যাস সিলিন্ডার নেই।
এদিকে ২৭ জানুয়ারি ট্রাক ও গ্যাস সিলিন্ডারের মালিক পক্ষ খবর পায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর কলতাপাড়া এলাকায় একটি ট্রাক পড়ে আছে। পরে তারা ঘটনাস্থলে এসে গৌরীপুর থানার পুলিশ নিয়ে ট্রাকটি জব্দ করে।
অপরিদকে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার পুলিশ নেত্রকোনার কেন্দুয়ার শিমুলতলা বাজারে অভিযান চালিয়ে সালাউদ্দিন পরাগ নামে একজনকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ২৬৭টি পিছ গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী কিশোরগঞ্জের তাড়াইলের সাচাইল ইউনিয়ন থেকে আমীর আল সারাকে গ্রেফতার করে। পরে তার গোডাউন থেকে ১১৫ পিছ গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। মামলার অপর আসামিরা রবিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন, মোঃ জাহাঙ্গীর ও আলামিন পলাতক রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মোঃ সোলায়মান হক জানান, পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১