আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদ্দুল করিম || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১১, ২০২১, ৮:৪৭ অপরাহ্ণ




গৌরীপুর স্বজন সমাবেশের ১৭তম বর্ষপূর্তিতে প্রীতি ফুটবল

ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (১০ সেপ্টেম্বর/২০২১) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা একাদশ বনাম পৌর একাদশের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার প্রথমে উপজেলা একাদশ এক গোলে এগিয়ে থাকে দ্বিতীয় পর্বে পৌর একাদশ এক গোল করে সমতা আনে।

উপজেলা স্বজন সমাবেশের ক্রীড়া সম্পাদক ফুটবলার মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে মাঠে নামেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি মো. মোশারফ হোসেন সোহেল, আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আব্দুল বাছেদ, বিজন চন্দ্র সরকার, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাসুদ রানা, স্কুল বিষয়ক সম্পাদক শামীম আনোয়ার, স্বজন তাসাদদুল করিম, এবিএম বোরহান উদ্দিন, এহসানুল হক জারিফ। পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষের নেতৃত্বে মাঠে নামেন গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, পৌর স্বজনের সহসভাপতি শফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শরীফ, পরিবেশ সম্পাদক মো. ইয়াহিয়া, স্বজন ফারুক মিয়া, শ্যামল মিয়া, শফিকুল ইসলাম আলিফ, তরিকুল ইসলাম, নীরব। খেলা পরিচালনা করেন শহীদুল্লাহ রুবেল, মো. আমিরুল মোমেনীন ও মশিউর রহমান।

খেলার উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, উপজেলা স্বজনের সহসভাপতি রমজান আলী মুক্তি, আওয়ামী লীগ নেতা মো. সাইফুল ইসলাম, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০