আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৬, ২০২০, ৭:৪৫ অপরাহ্ণ




মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্সে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।আহত হয়েছেন পাঁচজন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার সীমান্তবর্তী ময়মনসিংহ- মুক্তাগাছা সড়কের কুমারগাতা ইউনিয়নের গন্ধর্বপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুক্তাগাছার বাসিন্দা মধুপুর পৌরসভার উপ সহকারী প্রকৌশলী হায়দর আলী বীর বিক্রমের ছেলে হারুন অর রশিদ (৪৮) ও অজ্ঞাত ৩৬ বছর বয়সী এক নারী । আহত শিশুসহ ৫ জন যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । হতাহতরা অটোরিকশার যাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর জানান, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহের উদ্দেশে যাচ্ছিল । ঘটনাস্থলের একটু আগে অটোরিকশা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন।এসময় অটোরিকশার চালক ও শিশুসহ আরও ৫ জন যাত্রি আহত হয় । আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে । ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০