আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৮, ২০২১, ৯:৩৪ পূর্বাহ্ণ




কি ছু মা নু ষ : আজম জহিরুল ইসলাম

কিছু কিছু মানুষ আছে
ভালো কাজে ব্যস্ত
কিছু কিছু মানুষ আছে
মন্দ কাজে ন্যস্ত।

কিছু কিছু মানুষ আছে
কাকের মতো গলা
কিছু কিছু মানুষ আছে
করে ছলাকলা।

কিছু কিছু মানুষ আছে
ঘুষের পিছে ছুটে
কিছু কিছু মানুষ আছে
পরের মাল লুটে।

কিছু কিছু মানুষ আছে
রায় লিখে ফাঁসি
কিছু কিছু মানুষ আছে
বাংলার চাষী।

কিছু কিছু মানুষ আছে
নেশা করে নিত্য
কিছু কিছু মানুষ আছে
বলি তারে ভৃত্য।

কিছু কিছু মানুষ আছে
লিখে ছড়া-গল্প
কিছু কিছু মানুষ আছে
কথা বলে অল্প।

কিছু কিছু মানুষ আছে
তাক করে অস্ত্র
কিছু কিছু মানুষ আছে
কেড়ে নেয় বস্ত্র।

কিছু কিছু মানুষ আছে
সিঁধ কাটে ঘরে
কিছু কিছু মানুষ আছে
না খেয়ে মরে।

কিছু কিছু মানুষ আছে
কাটে নদী-খাল
কিছু কিছু মানুষ আছে
মরিচের ঝাল।

কিছু কিছু মানুষ আছে
ছুঁড়ে মারে ঢিল
কিছু কিছু মানুষ আছে
তাল করে তিল।

কিছু কিছু মানুষ আছে
মারে শুধু তেল
কিছু কিছু মানুষ আছে
মাথায় ভাঙে বেল।

কিছু কিছু মানুষ আছে
অকারণে জ্বালায়
কিছু কিছু মানুষ আছে
চুরি করে পালায়।

কিছু কিছু মানুষ আছে
বোমাবাজি করে
কিছু কিছু মানুষ আছে
নিজ দোষে মরে।

কিছু কিছু মানুষ আছে
দুধ-ভাত খায়
কিছু কিছু মানুষ আছে
আড়ে-আড়ে চায়।

কিছু কিছু মানুষ আছে
দুঃখ রাখে চেপে
কিছু কিছু মানুষ আছে
ভয়ে উঠে কেঁপে।

কিছু কিছু মানুষ আছে
চুষে খায় রক্ত
কিছু কিছু মানুষ আছে
শক্তের ভক্ত।

কিছু কিছু মানুষ আছে
শয়তানিতে পাকা
কিছু কিছু মানুষ আছে
খুঁজে কালো টাকা।

কিছু কিছু মানুষ আছে
বউকে ধরে কিলায়
কিছু কিছু মানুষ আছে
টাকা-কড়ি বিলায়।

কিছু কিছু মানুষ আছে
আহা কী সুন্দর
কিছু কিছু মানুষ আছে
অবিকল বান্দর।

কিছু কিছু মানুষ আছে
ভাঙে বাস-গাড়ি
কিছু কিছু মানুষ আছে
খায় মদ-তাড়ি।

কিছু কিছু মানুষ আছে
সন্দেহ-প্রবণ
কিছু কিছু মানুষ আছে
বেশি খায় লবণ।

কিছু কিছু মানুষ আছে
দামি সেন্ট মাখে
কিছু কিছু মানুষ আছে
ফুটপাতে থাকে।

কিছু কিছু মানুষ আছে
রাজনীতি পেশা
কিছু কিছু মানুষ আছে
দুর্নীতি-ঘেষা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১