আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৫, ২০২০, ১০:২২ অপরাহ্ণ




আসছে ‘ভুবন মাঝি’

বিনোদন ডেস্ক

‘ভুবন মাঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খানের দ্বিতীয় চলচ্চিত্র ‘গন্ডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। এক ভিডিও বার্তায় এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

এর আগে ২২ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গণ্ডি’ সিনেমার পোস্টার প্রকাশ করা হয়। তারও আগে দর্শক-শ্রোতারা উপভোগ করেছেন সিনেমাটির ‘ছাড়িয়ে বন্ধু দুজন’ ও ‘বহুদিন বাতাসে ওড়েনি চুল’ শিরোনামের দুইটি গান।

সিনেমার মুক্তি নিয়ে নির্মাতা ফাখরুল আরেফীন খান বলেন, ‘আমরা সিনেমার টিজার, ট্রেলার ও পোস্টার এর মাধ্যমে একটি সিনেমার ভাব তুলে ধরার চেষ্টা করি। দর্শক আমাদের সিনেমার পোস্টার দেখেছেন এরই মধ্যে। সিনেমার দুইটি গানও শুনেছেন। এবার সিনেমাটি দেখার অপেক্ষা। আমাদের বিশ্বাস সিনেমাটিও সবার ভালো লাগবে।’

রোমান্টিক-কমেডি ঘরানার ‘গণ্ডি’ চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে।

এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ফেলুদাখ্যাত সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। এছাড়াও আরও অভিনয় করেছেন শুভাসিষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জি প্রমুখ। ছবিটির দৃশ্যধারণ হয়েছে ঢাকা, কক্সবাজার ও লন্ডনের বেশ কয়েকটি স্থানে।

গড়াই ফিল্মস প্রযোজিত এই ছবির আবহ সংগীত করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতব্যাক্তিত্ব দেবজ্যোতি মিশ্র।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০